আগে আমরা অনেকে অ্যাড অপটিমাইজেশনের ক্ষেত্রে ব্রেকডাউন দেখে অডিয়েন্স ন্যারো করতাম। যেমনঃ
- ঢাকা থেকে সেলস ভালো আসছে, বাকি জেলা এক্সক্লুড করে দিই।
- অথবা Male অডিয়েন্স ভালো করছে দেখে Female অডিয়েন্স বাদ দিয়ে দিই।
প্রথমে এই অপটিমাইজেশনটা যৌক্তিক মনে হলেও সবসময় এটা ভালো কাজ না-ও করতে পারে। কারণ বর্তমানে Meta-এর AI তখনই সবচেয়ে ভালো কাজ করে, যখন তার হাতে পর্যাপ্ত Data এবং Broad Audience থাকে।
কাজেই, অপটিমাইজেশনের ক্ষেত্রে অডিয়েন্স ন্যারো না করে বাজেটকে অগ্রাধিকার দেওয়ার রুলস সেট করতে পারেন Meta এর Value Rules ফিচারটির মাধ্যমে। পর্যাপ্ত Conversion Data থাকলে এটি Meta-কে আরও বুদ্ধিমত্তার সাথে Budget Distribution করতে সাহায্য করতে পারে।
কিভাবে Value Rules সেট করবেন?
এই অপশনটা পাবেন অ্যাড সেটের মধ্যে। (Ad Set → Cost Per Result Goal-এর নিচে → Value Rules)
এটা যেভাবে কাজ করবেঃ যেমনঃ একটা রুলস মেক করলেন-
- Gender: Male → Increase Bid by 70%
- Age: 25–34 → Increase Bid by 50%
Meta তখন ওই সেগমেন্টগুলোর Auction-এ তুলনামূলক বেশি Aggressive Bid করবে, কিন্তু অন্য Audience-কে পুরোপুরি বাদ দিবেবিধা দিবে না।
যদিও Value Rules-এর ফিচারটি আরও আগে এসেছে। বাট এটা আগে সেভাবে এক্সপ্লোর করিনি। রিসেন্টলি এটা ইউজ করে মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি তাই শেয়ার করা।